1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

ছোট দলের চোখ বড় দলে আত্মপ্রকাশ হচ্ছে নিত্যনতুন জোট, ভোট না থাকলেও তাদের পাশে পেতে চায় আওয়ামী লীগ ও বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

নির্বাচন এলেই বাড়ে জোটের রাজনীতি। ভোট আর জোট একসঙ্গেই চলছে কয়েক দশক ধরে। নির্বাচনী বৈতরণী পার হতে জোটের হিসাব মেলাতে চায় বড় রাজনৈতিক দলগুলো। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি জোট গড়েই গত কয়েক দফায় নির্বাচনে অংশ নিয়েছে। বড় দুই দলের সঙ্গে থাকলে ক্ষমতার ‘স্বাদ’ পাওয়া আর তা না হলে নিজেদের ‘গুরুত্ব’ বাড়ানোর প্রক্রিয়াও শুরু হয়েছে ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে। নিজস্ব ভোট ব্যাংক না থাকলেও ভোটের রাজনীতিতে তাদের দিন দিন গুরুত্ব বাড়ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছোট ছোট রাজনৈতিক দলগুলো ঝুকছে বড় দলের দিকে। নিবন্ধন না থাকলেও নিত্যনতুন জোটের আত্মপ্রকাশ ঘটছে। পাঁচ তারকা হোটেলসহ জাতীয় প্রেস ক্লাবে ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশের ঘোষণা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। অতি সম্প্রতি ছয়টি রাজনৈতিক দলকে নিয়ে ‘জাতীয় জোট’ নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। এ ছাড়াও ১৫-দলীয় প্রগতিশীল ইসলামী জোটের আত্মপ্রকাশ ঘটেছে। এই দুটি রাজনৈতিক জোটই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায়। অন্যদিকে সম্প্রতি আলোচনায় থাকা ‘গণতন্ত্র মঞ্চ’, ‘১২-দলীয় জোট’ এবং ‘১১-দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট’-এর এখনো মাঠের বিরোধী দল বিএনপির দিকেই ঝোঁক রয়েছে।

আওয়ামী লীগ নতুন দল বা জোটকে স্বাগত জানাবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মানেন, ধারণ করেন এমন রাজনৈতিক দলকে স্বাগত জানানো হবে। ‘দশের লাঠি একের বোঝা’ বলে একটি কথা রয়েছে। কাজেই আমরা চাই শক্তি বাড়ুক। কাজেই ছোট দল বলে কাউকে অবেহলার চোখে দেখছি না।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026