1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

ফেসবুকে ভাইরাল ভিসা নিষেধাজ্ঞার ভুয়া তালিকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের বিভ্রান্তিকর বিভিন্ন তালিকা ছড়িয়ে পড়েছে। সাবেক ও বর্তমান আমলা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সরকার, বিরোধী দল, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের নাম রয়েছে এসব তালিকায়। তবে এসব তালিকার নির্ভরযোগ্য কোনো উৎসের খোঁজ মেলেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠানগুলো এসব তালিকাকে ভুয়া চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রও বলছে, নীতিমালা অনুসারে ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা তারা প্রকাশ করে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বুম বিডি মঙ্গলবার তাদের সাইটে প্রকাশিত এক রিপোর্টে জানায়, গত ২৩ সেপ্টেম্বর ‘ভয়েস বাংলা’ নামে একটি পেজ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জন বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ করে দাবি করা হয়, তারা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

একই দিন ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি পেজ থেকে পুলিশের সাবেক ও বর্তমান প্রায় ৯০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম দিয়ে বলা হয়, তাদের নাম ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026