1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

জাতীয় পরিচয়পত্রে ভুল মায়ের চেয়ে ৮ বছরের বড় ছেলে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

মা এর চেয়ে ছেলে আট বছরের বড়। মা এর নাম মাজেদা খাতুন আর ছেলের নাম মাজেদ আলী। ছেলের জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৯। আর মায়ের জন্ম ১৮ই অক্টোবর ১৯৭৭ সাল! অবিশ্বাস্য হলেও মা ও ছেলের বয়সের এমন পার্থক্য দেখা গেছে তাদের জাতীয় পরিচয়পত্রে।
তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামে। এনআইডি কার্ডে এমন ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই মা-ছেলেকে। এদিকে এনআইডি কার্ডে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে স্বামীর পেনশনের প্রাপ্য চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বৃদ্ধা মাজেদা বেগম। মাজেদা বেগম জানান, তার বয়স এখন ৭৪ বছর। কিন্তু এনআইডি কার্ডে ভুল করে জন্ম তারিখ লেখা হয়েছে ১৮ অক্টোবর ১৯৭৭ সাল। অর্থাৎ তার বয়স কমে গিয়ে এখন ৪৬ বছর হয়েছে। তিনি আরও জানান, তার স্বামী মোসলেম উদ্দিন রেলওয়েতে চাকরি করতেন।

২০ বছর আগে তিনি মারা যান। স্ত্রী হিসেবে তার পেনশনের টাকা পাচ্ছেন তিনি। কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতার টাকা পাওয়ার কথা তা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। ছেলে মাজেদ আলী জানান, এনআইডি কার্ডে তার বয়স মায়ের চেয়েও ৮ বছর বেশি! এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদেরকে। এ নিয়ে অনেকেই হাসাহাসি করে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, তাদেরকে এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেয়া হয়েছে। এ জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে বলেছেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026