1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ১৭৩ বার দেখা হয়েছে

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
তিনি আজ শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মো. আবদুল হালিম (ভারপ্রাপ্ত) এ সভায় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, সকলের সমবেত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের সকল টার্গেট নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নন, সেবক এ কথা মনে রেখে কাজ করলে সকল কাজই সহজে সম্পাদন করা সম্ভব।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘জনগণকে দেয়া আমাদের অঙ্গীকারসমূহ পূরণ করতে হবে’। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মানুষের প্রত্যাশা পূরণ করার কথাও তিনি সকল কর্মকর্তাকে স্মরণ করিয়ে দেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্পখাত বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃজন করে দেশের উন্নতিতে সরকারি কর্মকর্তদের ভূমিকা রাখতে হবে। তিনি এ সময় চিনি শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদন সক্ষমতার পূর্ণ প্রয়োগের আহবান জানান।
সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের সম্পদ, দেশের সম্পদ একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বন্ধ শিল্প কারখানাগুলো চালু করে এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা নিতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026