1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

উত্তরা ও যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আজ রাজধানী ঢাকার দুই প্রান্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে এই সমাবেশ কর্মসূচি পালন করবে। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন।

দুটি সমাবেশেই আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য দেবেন।

উত্তরার সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের জন্য আমরা এই সমাবেশ আয়োজন করেছি।

এতে নগরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।’
যাত্রাবাড়ীর সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এই সমাবেশ হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।

এই সমাবেশটিও বিকেল ৩টায় শুরুর কথা রয়েছে।
সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বর্ধিত সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ। জরুরি বর্ধিত সভায় প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সমাবেশে বড় জমায়েত নিয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026