1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
গত বছরের ২৯ অক্টোবর গোলাম ফারুককে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময় তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর ছিলেন।

এদিকে গত বুধবার ডিএমপির নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

হাবিবুর রহমান বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026