1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

খালেদা জিয়ার মুক্তির দাবি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল বিএনপি।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ আলটিমেটাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আজকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তবে শুধু তার ক্ষতি নয়, বিএনপির ক্ষতি নয়, দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের যৌথ সঞ্চালনায় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026