1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

অক্টোবর থেকে আরব আমিরাতে বাংলাদেশি সিনেমা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

ঢালিউডের সিনেমা এখন শুধু বাংলাদেশের সিনেমা হলে সীমাবদ্ধ নেই। মুক্তি পাচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও। আমেরিকা, কানাডা ও মালয়েশিয়ার মতো এবার সংযুক্ত আরব আমিরাতেও চলবে বাংলাদেশি সিনেমা। বৃহত্তর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিনোদনের চাহিদা পূরণে এই সুযোগ নিয়ে আসছে আমেরিকান প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। অক্টোবরের শুরুতেই ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে আমিরাতে যাত্রা করবে এই প্রতিষ্ঠান। এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশি সিনেমা দেশটিতে নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বায়স্কোপ মিডিয়া ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সিনেমার বিপণনে তাদের সহযোগী প্রতিষ্ঠান দি বিগ পিকচার।

সংবাদ সম্মেলনে বায়স্কোপ ফিল্মসের চিফ অপারেটিং অফিসার শুভজিৎ রায় বলেন, ‘মূলত বাংলাদেশি চলচ্চিত্র সংযুক্ত আরব আমিরাতে আমরা প্রদর্শন করতে চাই। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্যে। আমেরিকায় কলকাতা ও ঢাকার বাংলা সিনেমা প্রদর্শন করা হয়। কিন্তু আমিরাতে কেবল বাংলাদেশি চলচ্চিত্র আনা হবে।’

বায়োস্কোপের দুই মহাপরিচালক রাজ হামিদ ও নৌসাবা রশিদ জানান, প্রতিবছর দেশে দুয়েকটি ব্লকবাস্টার সিনেমা মুক্তি পায়। আমেরিকা ও কানাডা প্রবাসীরা এগুলো উপভোগ করতে পারছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে সেই সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের বৃহৎ বাংলাদেশি কমিউনিটির বিনোদনের সুযোগ এনে দিতে তারা বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিচ্ছেন। আগামী বছর থেকে দেশের সঙ্গে মিল রেখে একই দিন সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের চলচ্চিত্র রিলিজ দেয়ার পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026