1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করতে পারে, আমরা উদ্বিগ্ন নই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বৈশ্বিক শক্তি হিসেবে তারা (যুক্তরাষ্ট্র) অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু আমরা উদ্বিগ্ন নই। কারণ আমরা জানি কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র গণতন্ত্র চায়, বাংলাদেশও গণতন্ত্র চায় বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরুর ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্যরাও রয়েছেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, মার্কিন আইন অনুযায়ী ভিসার রেকর্ড গোপননীয় হওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কারও নাম প্রকাশ করেনি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে তার দলের ‘পদমর্যাদার’ সদস্যরা উদ্বিগ্ন নন। কারণ তাদের অধিকাংশই বাংলাদেশে থাকতে চান।

তিনি বলেন, আমাদের ভোটাররাও উদ্বিগ্ন নয়, কারণ তারা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছেন না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026