1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

সকল জেলা ও মহানগরে আজ বিএনপির প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে দলটি। সরকারের পদত্যাগ সহ একদফা দাবিতে বিএনপির লাগাতার কর্মসূচির পঞ্চম দিন আজ রোববার। সারাদেশে মতো ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

দুপুর ২টার পর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির লাগাতার কর্মসূচির পরবর্তীগুলো হলো ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার এবং আমিন বাজারে সমাবেশ। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ। ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় মহিলা সমাবেশ। ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোডমার্চ। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ ও সমাবেশ। ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন। ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরেসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ।

প্রয়োজনে আরো কিছু কর্মসূচি যোগ হতে পারে বলে জানিয়েছে বিএনপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026