1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

রাজনীতি যুক্তরাষ্ট্রে যাবেন না আওয়ামী লীগ নেতারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে দেশজুড়ে। তবে এতে আওয়ামী লীগের কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, আমরা আমেরিকা যাব না। আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এ সময় তার এ বক্তব্যকে সমর্থন জানান উপস্থিত নেতাকর্মীরা।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়।

মির্জা আজম বলেন, নিষেধাজ্ঞা দেখিয়ে লাভ নাই। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। আওয়ামী লীগ নির্বাচনের বৈতরণী সফলতার সঙ্গে পার হবে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন, নির্বাচনের বিরোধিতা করলে রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে। কোনো বিদেশি শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই মিছিল আর স্লোগানে মুখোর হয়ে উঠে পুরো এলাকা। দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026