1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

টেলিগ্রামে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে করণীয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সম্প্রতি হ্যাকাররা টেলিগ্রামের সাহায়ে হাতিয়ে নিচ্ছে ব্যবহারকারীদের টাকা। ব্যবহারকারীদের বলা হয়, সংস্থায় টাকা জমা করলে এক বছরের মধ্যে সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। যখনই কোনো ব্যবহারকারী লোভে পড়ে টাকা জমা করেন তখনই হ্যাকাররা তা তুলে নিচ্ছে। ফলে লাভ তো দূরের ব্যাপার আসল টাকাটাও হারাচ্ছেন তারা।

টেলিগ্রাম গ্রুপটিতে তৈরি করা হয়েছিল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পদ্ধতি কাজে লাগিয়ে। এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কোনো কাজ করা হলে, তার আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া বেশ কঠিন। অর্থাৎ ওই পদ্ধতির মাধ্যমে কোন জায়গা থেকে গ্রুপ তৈরি করা হয়েছে, তা জানা বেশ মুশকিল।

ওই নেটওয়ার্কের মাধ্যমে পুলিশ দেখে প্রথমে দুবাইয়ে বসে খোলা হয়েছে গ্রুপটি। এরপরেই স্ক্যামারদের হদিশ পেতে কোন-কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এবং তা কোথায় কোথায় পাঠানো হয়েছে তাও জানা যায়।

টেলিগ্রামে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে করণীয়ঃ

>> কম সময়ে টাকা দ্বিগুণ করার বার্তা দিলে তাতে সাড়া দেবেন না। তাহলেই প্রতারণার মুখে পড়তে হবে। তাই এই সব মেসেজ বা গ্রুপে ভুলেও নিজেকে রাখবেন না।

>> কোনো লিঙ্কে ক্লিক করবেন না। অনলাইনে প্রতারণার অনেক ঘটনা বাড়ছে। তাই কোনো অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

>> যে কোনো ওয়েবসাইট ভিজিট করবেন না। ওয়েবসাইডে ভিজিট করতে বা ডাউনলোড করতে সেটির ডোমেইন ভালোভাবে পরীক্ষা করে দেখুন, ঠিক আছে কি না।

>> টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনাকে বিনিয়োগের কথা বলবে না অথবা কোনো প্রতিষ্ঠানও এভাবে আপনাকে মেসেজ পাঠাবে না। তাই সতর্ক থাকুন। এমন মেসেজ পেলে এড়িয়ে যান।

>> হঠাৎ করে কোনো অচেনা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে কেউ যুক্ত করলে, সঙ্গে সঙ্গে সেই গ্রুপ থেকে বেরিয়ে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026