1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ল্যাপটপের গতি বাড়ানোর কৌশল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

ল্যাপটপ স্লো হলে প্রথমে দেখতে হবে যে, এমন কোনো অ্যাপ আছে কি না, যা অত্যধিক মেমোরি ব্যবহার করছে। এছাড়াও একবার নিজেদের ল্যাপটপ রিস্টার্ট করতে হবে এবং দেখতে হবে সেই সমস্যাটি সমাধান হয়েছে কি না। যদি এভাবে ঠিক না হয় তাহলে যে কাজগুলো করতে পারেন-

♦ প্রথমেই খুঁজে বের করুন আপনার ল্যাপটপে কোনো ভাইরাস এফেক্টেড হয়েছে কি না। ভাইরাস, ম্যালওয়্যার পরীক্ষা করতে একটি অ্যান্টিভাইরাস স্ক্যানার চালু করতে হবে।

♦ অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে ল্যাপটপে গতি কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যবহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল রিসাইকল বিনে পাঠিয়ে দেওয়াই ভালো।
♦ ল্যাপটপের গতি বাড়াতে হার্ড ড্রাইভের জায়গা খালি রাখা খুবই জরুরি। কম্পিউটারের হার্ড ড্রাইভ সম্পূর্ণ ভরে রাখা একেবারেই উচিত নয়। অনেকেই মনে করেন হার্ড ড্রাইভের ৮৫ শতাংশ ভরে গেলেই তা যন্ত্রের ওপর প্রভাব ফেলতে শুরু করে। এতে প্রায় ৫০ শতাংশ গতি হ্রাস পেতে পারে ল্যাপটপের। ডাউনলোড করা প্রোগ্রাম, ছবি, গানের লাইব্রেরি হার্ড ড্রাইভের ওপর চাপ বাড়ায়। এজন্য অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন।

♦ ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারা দিনের ইন্টারনেট সার্ফিংয়ের ওপরও ল্যাপটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করুন।

♦ ল্যাপটপ চালু না হলে, পাওয়ার, এক্সটার্নাল ডিভাইস এবং ডিসপ্লে চেক করুন। যদি কারও ল্যাপটপ চালু না হয়, তাহলে প্রথমে নিজেদের পাওয়ার সাপ্লাই চেক করতে হবে। যদি এটি ঠিক থাকে এবং ল্যাপটপ চার্জ না হয়, তাহলে এটির সঙ্গে কোনো বাহ্যিক ডিভাইস সংযুক্ত আছে কি না তা পরীক্ষা করতে হবে। এরপর ডিসপ্লে ঠিক আছে কি না চেক করতে হবে। এইচডিএমআই তারের মাধ্যমে একটি বাহ্যিক ডিসপ্লে সংযুক্ত করতে হবে এবং ল্যাপটপ চালু হয় কি না তা দেখতে হবে। যদি কোনো কিছুই কাজ না করে, তাহলে অভ্যন্তরীণ হার্ডওয়্যারে সমস্যা হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026