1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

অপরাধের জনপদ রোহিঙ্গা ক্যাম্প ♦ এক বছরে ৮৫ খুন ♦ সক্রিয় ৬০টি সন্ত্রাসী গ্রুপ ♦ এখনই প্রতিরোধ চাইলেন অপরাধ বিজ্ঞানীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিণত হয়েছে খুনের জনপদে। চাঁদাবাজি, ইয়াবা-অস্ত্র ব্যবসা, আধিপত্য বিস্তারসহ সাত কারণে এসব খুনোখুনি ঘটছে। গত ছয় বছরে ক্যাম্পে খুন হয়েছেন ১৯০ রোহিঙ্গা। এর মধ্যে ২০২২ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত এক বছরে খুন হয়েছেন ৮৫ জন। যার মধ্যে সাধারণ রোহিঙ্গা যেমন রয়েছেন, রয়েছেন সন্ত্রাসী গ্রুপের সদস্য, ক্যাম্পের মাঝি, সাব মাঝি ও রোহিঙ্গা কমিউনিটি নেতা। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় ৬০ উগ্র ও সন্ত্রাসী সংগঠন।

অপরাধবিজ্ঞানী অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ করতে অপরাধীদের চিহ্নিত করে যৌথ সাঁড়াশি অভিযান করতে হবে। তাদের অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা না গেলে জাতিকে মাশুল দিতে হবে। একই সঙ্গে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে তাদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি।’ কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে খুন, অপহরণসহ যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট। ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মকভাবে কাজ চলছে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় দিয়ে ঘেরা ও দুর্গম। তা ছাড়া নানান প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026