1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

শ্রমিক কল্যাণ তহবিলে ২৬ কোটি টাকা দিল গ্রামীণফোন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে প্রায় ২৬ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন, যা প্রতিষ্ঠানটির ২০২২ সালের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) ১০ শতাংশ।

গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ২৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ৫২১ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড এইচআর স্ট্র্যাটেজি কে এম সাব্বির আহমেদ, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।

শ্রম আইন অনুযায়ী স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক-দশমাংশ এ তহবিলে জমা দেয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অন্যতম সর্বোচ্চ তহবিল দাতা হিসেবে গ্রামীণফোন এখন পর্যন্ত ২১৩ কোটি ৩২ লাখ ২০ হাজার ৮২ টাকা জমা দিয়েছে।

সৈয়দা তাহিয়া হোসেন বলেন, ‘টেলিনর গ্রুপের অংশ হিসেবে দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান থেকে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। গত ২৫ বছরে আমরা ডিজিটালাইজেশন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রতিকূল সময়ে আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026