1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

সব দলকে আবারো সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী : কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ১৭৪ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের আগে যে দলগুলোর সঙ্গে নির্বাচনের আগে সংলাপ হয়েছিল আবারও তাদেরকে মতবিনিময়ের জন্য গণভবনে আমন্ত্রণ জানানো হবে। তাদেরকে চিঠি দিয়ে সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ রাজধানীর আশেপাশের জেলাসমুহের দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক যৌথসভার আগে সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আমাদের দলের সভাপতি গত শনিবার, দলের কার্যনির্বাহি সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় বলেছেন যে দলগুলোর সঙ্গে নির্বাচনের আগে সংলাপ করেছিলেন তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য তাদেরকে আবার আমন্ত্রণ জানাবেন। তাদের সঙ্গে কিছু বিষয়ে মতবিনিময় করবেন। এ ব্যাপারে আমরাও সবাই একমত হয়েছি।”
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘তখন যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবারও সংলাপে আমন্ত্রণ জানানো হবে। একসঙ্গে সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে। সেটা খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, ১৪ দল, জাতীয় পার্টি এবং অন্যান্য যেসব দল আছে সবাইকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছিল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে বিএনপির সঙ্গে জামায়াত রয়েছে, সে বিএনপির সঙ্গে ঐক্য করে ড. কামাল হোসেন ভুল করেছেন। এ স্বীকারোক্তি তিনি যদি দেন, তাহলে জাতি খুশি হবে। বিএনপির সঙ্গে জামায়াত আছে, এটা সবাই জানে। এটা কি তার জানা ছিল না।
এটা কামাল হোসেনের জানা ছিল কিনা প্রশ্ন রেখে কাদের বলেন, বিএনপির সঙ্গে জামায়াত আছে এটা নতুন কিছু না। তিনি ‘জেনে শুনে বিষ করেছি পান’ এর মতো কাজ করেছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করে কাদের বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনের জন্য সব দলকে এখনই প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টসহ অন্যান্য দল আসবে বলে আমরা আশা করি।’
তিনি বলেন, ‘আমরা বিরোধী প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। তারা এলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভাল লাগে।’
একাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় লাভ করায় আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এই মহাসমাবেশের প্রস্তুতি নিতে এ যৌথ সভা আহ্বান করা হয়।
সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এডভোকেট মেসবাহ উদ্দিন সিরাজ ও তথ্য গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026