1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

৩৮ ঘণ্টা পর এনআইডি সেবা চালু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুরোদমে চালু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গত মঙ্গলবার সকাল থেকে এনআইডি সার্ভার বন্ধ রাখে ইসি। এতে ব্যাংক, বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭১টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। এ ছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইসি জানায়, বুধবার দুপুর ২টায় সার্ভার চালু করা হবে। তবে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সার্ভার পুরোপুরি চালু হয়নি। কেবল ইসির সঙ্গে চুক্তিভুক্ত ১৭১টি পার্টনার সার্ভিসের সংযোগগুলো সচল করা হয়েছে।

নির্বাচন কমিশনের এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন বলেন, পার্টনার সার্ভিসের সংযোগ চালু হয়েছে। রাতেও রক্ষাণাবেক্ষণের কাজ চলে। আজ সকালে পুরোপুরি চালু হয়।

এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল। এ বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘কখনো শাটডাউন হয়ে যায়, কখনো করতে হয়। এটি আগাম জানানো সম্ভব হয় না। ইলেকট্রনিক ডিভাইস যেকোনো সময় শাটডাউন হতে পারে। যেখানে তথ্যভাণ্ডার থাকে সেখানে সাইবার হামলার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকলে সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অধিকার সবার থাকে।’

উল্লেখ্য, এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026