1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফকিরাপুলে সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু জনআকাঙ্ক্ষা রক্ষায় নিষিদ্ধ দল বর্জনের আহ্বান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা: অবমুক্ত হচ্ছে ১ হাজার ২০০ কোটি ডলার হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার হাজি, প্রাণহানি ৫৪ জনের পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে ডিএমপির নিরাপত্তা নিষেধাজ্ঞা জারি ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর সিদ্ধিরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

যমুনা নদীর ভাঙনরোধে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

যমুনা নদীর তীর রক্ষা, নদীর নাব্য বৃদ্ধি ও নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা রক্ষার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ১০ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১ হাজার ১১৭ কোটি টাকা। গতকাল বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করা হয়েছে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে এ ঋণ সহায়তা দেবে সংস্থাটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে তাতে যমুনা নদীর নাব্য বৃদ্ধি পাবে। এর ফলে বছর জুড়ে বড় জাহাজ চলাচল করতে পারবে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নৌপরিবহন পুনরুজ্জীবিত হবে, যা আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে। প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রায় আড়াই হেক্টর জমি নদীভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে। প্রকল্পটি ফুলছড়ি, গাইবান্ধা ও কালিহাতী এলাকায় বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে উপকৃত হবে ১ লাখ মানুষ। পাশাপাশি নদীপথে যাতায়াতে আগ্রহী মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনের সুযোগ তৈরি করবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উল্লেখ করেন, যমুনা নদী বিশ্বের বৃহত্তম ও গতিশীল নদীগুলোর একটি। এ নদীকে ঘিরে লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা আবর্তিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙনের কবলে পড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ স্থানচ্যুত হয়। তাতে তারা দরিদ্রতার কবলে পড়ে। তাই যমুনা নদীর টেকসই ও জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা দেশ ও দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026