1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

অবশেষে ভেঙে গেল পরীমনি-রাজের সংসার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভেঙে গেল পরীমনি ও শরিফুল রাজের সংসার। চলতি মাসের গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন পরী। দুই বছর পূর্ণ হওয়ার ২৯ দিন আগেই বিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা দম্পতি। বিচ্ছেদের কাগজে পরীমনি উল্লেখ করেছেন, স্বামীর সঙ্গে বনিবনা ও খোঁজ-খবর না নেওয়া, মনের অমিল ও মানুষিক অশান্তির কারণ।

পরীমনির আইনজীবী মো. শাহীনুজ্জামান জানান, মুসলিম পারিবারিক আইন অনুযায়ি কাজী অফিসে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ হয়। আর যদি কেউ বিচ্ছেদ চায়, তাহলে তাকে একই নিয়মে কাজীর মাধ্যমে বিচ্ছেদের প্রক্রিয়ার জন্য আবেদন করতে হয়। আর এই নোটিশের প্রক্রিয়া মেনেই তিন মাস পর তালাক কার্যকর হয়। চিত্রনায়িকা পরীমনি তার সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়েই সিদ্ধান্তটা নিয়েছেন। কাজীর মাধ্যমে সে ডিভোর্স লেটারটা পাঠিয়েছে।

তিনি আরও জানান, তাদের কাবিননামায় দেনমোহর ছিল ১০১ টাকা। যেটা উসুল দেখানো হয়েছে। এই বিচ্ছেদ লেটার পাঠানোর মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারা যদি ৩ মাসের মধ্যে স্থানীয় কাউন্সিলর বা সিটি করপোরেশনে গিয়ে নিজেদের মধ্যে আপস করে সংসার করতে চায়; তাহলে ডিভোর্স কার্যকর হবে না।

এদিকে, গত মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন পরী। এক ফেসবুকবার্তায় এই চিত্রনায়িকা লিখেছেন, ‘ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম- কি বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?

তিনি আরও লিখেছেন, ‘রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্তানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।’

তবে এমন পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই সেটি মুছে ফেলেন পরী। এ বিষয়ে জানতে পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বন্ধ আছে রাজের ফোনও।

উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরিচয় হয় পরীর। সেই বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। যদিও তাদের বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসে পরের বছর ১০ জানুয়ারিতে।

শরিফুল রাজের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বাইরে হুইলচেয়ারে বসে আছেন পরীমনি, হাতে একটি ফুল। পেছনে দাঁড়িয়ে রাজ। এরপরই জানা যায়, মা হচ্ছেন পরী। আর তখনই বেরিয়ে আসে তাদের গোপন বিয়ের সংবাদটি।

অবশেষে ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026