1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে যোগদানকে কেন্দ্র করে নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে প্রবাসী কমিউনিটিতে দু’দলের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দু’দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ইটপাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। এরই মধ্যে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় প্রধামন্ত্রীর আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনার প্রচারণা চালায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এসময় অপরপ্রান্ত থেকে প্রধানমন্ত্রীর আগমনকে কটাক্ষ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

দু’দলের নেতাকর্মীদের মধ্যে এ সময় হাতাহাতি ও ইটপাথর নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক ধরে দু’দলের মধ্যে উত্তেজনাকর মিছিল ও স্লোগান চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, যে কোনো মূল্যে বিএনপি-জামায়াতের অপতৎরতা রুখতে প্রস্তুত তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026