1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

এনআইডি সার্ভার বন্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) আজ মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন বলছে, এটা সাময়িকভাবে বন্ধ আছে। আগামীকাল নাগাদ ঠিক হবে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা কিছু সময়ের জন্য সার্ভার ডাউন রাখা হয়েছে।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১৬ আগস্টেও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।

 

এ ছাড়া গত জুনে মুঠোফোনের সিম বিক্রির জন্য ক্রেতার তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন সেবার জন্য অপারেটররা এনআইডির সার্ভার ব্যবহারে সমস্যায় পড়েন। সে সময় অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) সার্ভার-জটিলতা নিয়ে ইসিকে চিঠিও দিয়েছিল।

তাদের চিঠিতে বলা হয়েছিল, ফেব্রুয়ারিতে আধা ঘণ্টা, মার্চে প্রায় দুই ঘণ্টা এবং মে মাসে প্রায় সাড়ে ৩১ ঘণ্টা ইসির সার্ভারে বিভ্রাট দেখা গিয়েছিল। জুনেও তারা দুদিন সার্ভারে ঢুকতে পারেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026