1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

প্রতারণার মামলায় নোয়াখালী জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় স্ত্রীর করা প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে নোয়াখালী জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে রাতেই নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয় প্রকৌশলী আহসান হাবিবকে।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে দুইবার একই মামলায় সমন জারি করলেও আদালতে উপস্থিত হয়নি নোয়াখালী জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব।

তৃতীয় স্ত্রী ডাক্তার সুমনার অভিযোগ, পূর্বে আহসান হাবিবের একাধিক বিয়ে থাকলেও তার গোপন করে প্রতারণামূলক ভাবে তাকে বিয়ে করেন তিনি।

 

তিনি বলেন, স্ত্রী এবং ১৪মাসের কণ্যা সন্তানের স্বীকৃতিও দেয় না এই নির্বাহী প্রকৌশলী। এছাড়াও বিভিন্ন সময় আহসান হাবীব তার বাসায় লোকজন পাঠিয়ে হত্যার ও ঘুমের হুমকিও দেন বলে জানান এ ভুক্তভোগী নারী চিকিৎসক।

এ বিষয়ে নোয়াখালী সুধারাম থানার ওসি নীর জাহিদুল হক রনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আহসান হাবিবের কর্মস্থল নোয়াখালীর ঠিকানা দেওয়াতে তাকে রাতেই আমাদের থানায় পাঠিয়ে দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026