1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

তিন প্রকল্পে হাজার কোটি টাকা গচ্চা ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় এখনো উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। অথচ বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কনটেইনার ও মিনি ওয়েস্টবিন প্রকল্প শেষ করেছে। একই সঙ্গে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ প্রকল্পও চলছে। এগুলোর পেছনে সংস্থা দুটি হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে। এগুলোসহ গত সাত বছরে দুই সিটি বর্জ্য ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৩ কোটি ব্যয় করেছে। তবুও শৃঙ্খলা আসেনি বর্জ্য ব্যবস্থাপনায়। এখনো ২০ শতাংশ বর্জ্য সংগ্রহের বাইরেই থেকে যাচ্ছে।

মিনি ওয়েস্টবিন প্রকল্প : যত্রতত্র বর্জ্য যেন পড়ে না থাকে সে জন্য ২০১৬ সালে সড়কের পাশে মিনি ওয়েস্টবিন স্থাপন করে দুই সিটি করপোরেশন। এই প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন এলাকায় ১ হাজারটি বিন স্থাপন করেছে। যার খরচ পড়েছে প্রায় ৭০ লাখ টাকা। আর ডিএসসিসি তাদের আওতাধীন এলাকায় ১০ হাজার ২৬০টি বিন স্থাপন করে। যাতে খরচ হয় প্রায় ৯ কোটি টাকা। সব মিলিয়ে সংস্থা দুটি ওয়েস্টবিন প্রকল্পের পেছনে প্রায় ১০ কোটি টাকা খরচ করেছে। এ প্রকল্পটি বছর না যেতেই ভেস্তে যেতে থাকে। চুরি, অসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্ন না করায় দুই বছরের মধ্যে সবকটি বিন নষ্ট হয়ে যায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026