1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

ভোটার উপস্থিতি নিশ্চিত করার কৌশল নিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা মনে করছেন, বিএনপি না এলেও ভোট পড়ার হার বাড়াতে পারলে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য দেখানো যাবে।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

বিএনপি দলগতভাবে ভোটে থাকছে না—এটা ধরে নিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছক সাজাচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নির্বাচনী কৌশলের মূলে রয়েছে, যত বেশি সম্ভব ভোটারের উপস্থিতি নিশ্চিত করা। ভোট পড়ার হার বাড়াতে পারলে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য দেখানো যাবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেকটা গত মে-জুনে অনুষ্ঠিত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের মতো করার চিন্তা আছে। অর্থাৎ বিএনপি সরাসরি অংশ না নিলেও তাদের থেকে দলছুট অনেককে ভোটে দাঁড় করানোর চেষ্টা থাকবে। আওয়ামী লীগ তাদের মিত্র ও ইসলামপন্থী দলগুলোকেও আলাদাভাবে ভোটে অংশগ্রহণে উৎসাহ দেবে। আর আওয়ামী লীগ আর্থিক জোগান, সাংগঠনিক শক্তি ব্যবহার এবং সরকারের বিভিন্ন অঙ্গের সহায়তায় সর্বোচ্চসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করবে।

তবে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের চিন্তায় এ–ও রয়েছে যে বিএনপি ও তাদের মিত্ররা জাতীয় নির্বাচন প্রতিরোধ করতে পারে। আর তা মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। ভোটের আগেই বিএনপির অনেক নেতার সাজা হবে, গ্রেপ্তার হবেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026