1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

প্রধানমন্ত্রী ও এমপির প্রশংসা করে ওসির বক্তব্য, সমালোচনার ঝড়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

খুলনা ব্যুরো

 

খুলনার পাইকগাছায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও এমপির প্রশংসা করে দেওয়া বক্তব্যে সমালোচনার মুখে পড়েছেন পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ৫ মিনিট ৩৬ সেকেন্ডের বক্তব্যের ক্লিপ ভাইরাল হয়েছে। এরপর থেকেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ভাইরাল ক্লিপের নিচে বেশিরভাগই নেতিবাচক মন্তব্য করেছেন। সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি মন্তব্যে লিখেছেন, ‘সরকারি চাকরিজীবীর রাজনৈতিক বক্তব্য অগ্রহণযোগ্য।’

আসিফ আহমেদ নামে একজন লিখেছেন, ‘থানায় এসেছেন ৬ মাস, ১৫/২০ বছর আগে কী ছিলো জানলেন কিভাবে?’

তবে প্রশংসাও করেছেন অনেকে। শিপন হালদার নামে একজন লিখেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ চাই, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।’

খুলনা সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা সমকালকে বলেন, ‘ওসির বক্তব্য সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তাই বলে জনগণের সামনে তার এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার নিরপেক্ষ থাকা বাঞ্চনীয়।’

সার্বিক বিষয় নিয়ে পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘এগুলো রাজনৈতিক বক্তব্য নয়, যেটা সত্য সেটাই বলেছি। ছাত্রজীবনে বিতর্ক করার অভ্যাস থাকায়, বক্তব্যে সেই টান চলে এসেছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ছাত্রজীবনে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম না।’

ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, ওসি রফিকুল বলেন, যে স্বপ্ন বাংলাদেশ কখনও দেখতে পারেনি, সে স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। যে স্বপ্নের কথা বাংলাদেশ কখনও ভাবতে পারেনি, যে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা সরকার। বাস্তবে যদি এখন বাংলাদেশকে দেখেন, সিঙ্গাপুরের দৃশ্য এখন বাংলাদেশে দেখা যায়।’

বক্তব্যে সরকারের পাশাপাশি খুলনা-৬ আসনের সংসদ সদস্য শেখ আকতারুজ্জামান বাবুর ভূয়সী প্রশংসা করেন থানার ওসি। তিনি বলেন, ‘এই পাইকগাছা-কয়রায় কী দুর্দশা ছিলো ১৫/২০ বছর আগে। বিবেকের আয়নায় দেখে নেন এই পাইকগাছা কয়রায় আকতারুজ্জামান বাবু কী কী উন্নয়ন কাজ করেছেন।’

অনুষ্ঠানে সংসদ সদস্য বাবুর বিভিন্ন ঘটনা ও বক্তব্যদের উদ্বৃতি দিয়ে ওসি বলেন, ‘উন্নয়ন কী হয়েছে, কী হয়নি- তার বাস্তব উদাহরণ আপনি নিজে। তিনি ব্যক্তিগতভাবে যে পরিমাণ সহযোগিতা করেছেন তা নজিরবিহীন। আগামী দিনের নেতৃত্বে কে আসবে আমি জানি না, তবে দাঁত থাকতে দাতের মর্ম বুঝবেন-এই পরামর্শ দিয়ে গেলাম।’

বক্তব্যে ওসিকে বলতে শোনা যায়, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে কী করেছে, একবার গিয়ে দেখুন পদ্মা সেতু, ফিরে যান বঙ্গবন্ধু টানেল। কোনো কোনো ব্যক্তি বলেছিলেন এসব সম্ভব না, শেখ হাসিনা সেটা বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছেন। ফিরে যান গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে দেখবেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026