1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

বিএনপির ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচি আগামীকাল ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। মাঝে ২০ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর কোনো কর্মসূচি দেয়নি দলটি।

কর্মসূচির মধ্যে রোড মার্চ এবং সমাবেশ রয়েছে।

এর মধ্যে রাজধানী ঢাকার প্রবেশমুখে আটটি সমাবেশ করবে তারা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি ঘোষণা।

কর্মসূচির মধ্যে আগামীকাল ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা জেলার জিনজিরা/কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোড মার্চ। পরদিন (২২ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।
২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোড মার্চ করবে বিএনপি। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলা আমিনবাজারে সমাবেশ, পরদিন খুলনা বিভাগীয় রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেনশন করবে দলটি।

২৭ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বিএনপি জনসমাবেশ করবে। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় মহিলা সমাবেশ, পরদিন ঢাকায় শ্রমজীবী কনভেনশন।

অক্টোবরের প্রথম দিনে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ, পরদিন কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোড মার্চ করবে বিএনপি।

একই সঙ্গে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে বলে জানানো হয়েছে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026