1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা

বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

নাটোর থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘তারুণ্যর রোডমার্চ’-এ অংশগ্রহণ করতে যাওয়া একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বগুড়ায় তারুণ্যর রোডমার্চে অংশগ্রহণের জন্য লালপুর থেকে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা মাইক্রোবাসে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের লোকজন পথ রুদ্ধ করে তাদের মারপিট করে এবং গাড়িতে আগুন দেয়। আহত নেতা-কর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েছে বলে শুনেছি। বর্তমানে কী অবস্থা জানি না।

নাটোর সদর থানা পুলিশের ওসি নাছিম আহম্মেদ বলেন, গাড়িতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে তদন্ত চলছে।

নাটোর ফায়ার স্টেশনের লিডার রুহুল আযম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে আগুন জ্বলতে দেখা যায়।

এদিকে মাইক্রেবাসের মালিক রকিবুল ইসলাম অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিএনপির রোডমার্চে যোগ দিতে যাওয়ার সন্দেহে মাইক্রোবাসে আগুন দেয় তারা। গাড়ির চালক মোবাইল ফোনে মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে ছুটে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026