1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

পরিবারের বাইরে আওয়ামী লীগ উপনির্বাচনে ২৪ মন্ত্রী-এমপির পরিবার পায়নি মনোনয়ন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

নাটোর-৪ আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়নে জোর আলোচনায় ছিলেন প্রয়াত এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি। কিন্তু দলীয় মনোনয়ন মেলেনি। মুক্তি জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এ আসনে মনোনয়ন পেয়েছেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এতে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তারা অনেকাংশেই উজ্জীবিত।

অধ্যাপক আবদুল কুদ্দুস পাঁচবারের নির্বাচিত এমপি এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবদুল কুদ্দুস ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রসংগ্রাম পরিষদের সভাপতি, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুবার নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি। সবার ধারণা ছিল, পিতার ভার কন্যার কাঁধেই উঠছে। কিন্তু তা হয়নি। পরিবার থেকে বেরিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে দলের এক প্রবীণ নেতাকে। একাদশ জাতীয় সংসদের মোট ২৮ জন এমপি মারা গেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২৬ জন। তার মধ্যে চারটি বাদে বাকিগুলোয় এমপি-মন্ত্রীদের পরিবারের বাইরে গিয়ে ত্যাগী-পরীক্ষিত প্রবীণ-নবীন নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া এক এমপির পদত্যাগ ও আরেকজনের আইনি প্রক্রিয়ায় শূন্য হওয়া আসনেও তাঁদের পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। বাংলাদেশের ইতিহাসে একাদশ জাতীয় সংসদেই সবচেয়ে বেশি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026