1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরের দাবি বিটিএমএ-র ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ আশুরায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ দলের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ জ্বালানি সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর

১১০ আসন চান রওশন এরশাদ জি এম কাদেরের নেতৃত্বে মূল দল দেবে আলাদা তালিকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

বর্তমান জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ আগামী সংসদ নির্বাচনে জোটগতভাবে আওয়ামী লীগের কাছে ১১০ আসন চান। গত ১১ সেপ্টেম্বর একটি মাধ্যমে জাপার কাক্সিক্ষত ১১০ আসনের তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে গত ১৯ আগস্ট রওশন এরশাদ গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ইতোমধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচনে যাওয়ার আগাম ঘোষণা দিয়েছেন তিনি। সরকারের সঙ্গে থাকতে দলটির প্রায় সব এমপি ও অধিকাংশ জ্যেষ্ঠ নেতার চাপ রয়েছে। এদিকে পার্টির শীর্ষ নেতারা বলছেন, জাতীয় পার্টি আগামীতে ৩০০ আসনে ভোট করবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। সবমিলিয়ে জাতীয় পার্টির অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাতের সময় উপস্থিত জাপার এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রী রওশন এরশাদকে বলেছেন, নির্বাচনের মাঠে লড়াই করে জয় নিয়ে আসতে সক্ষম, এমন যোগ্য প্রার্থীদেরই যেন মনোনয়ন দেওয়া হয়। ওই নেতা বলেন, আমরা এখন ১১০ জনের তালিকা দিয়েছি। পরে আরও সংক্ষিপ্ত তালিকা দেওয়া হবে। সেই তালিকায় এমন কিছু নাম চলে আসতে পারে যাদের নাম এই তালিকাতে নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026