1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

টিকটককে ৪ হাজার ৩৬ কোটি টাকা জরিমানা।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৩৬ কোটি ৫০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

 

ইউরোপীয় ইউনিয়নের ডেটা আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, অ্যাপ ব্যবহারকারী শিশুদের তথ্য গোপন না রাখায় চীনা প্ল্যাটফর্ম টিকটককে জরিমানা করেছে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন।

তদন্তে দেখা যায়, অ্যাপে যে ডিফল্ট সেটিং রাখা হয়েছে তাতে ১৩ থেকে ১৭ বছর বয়সি টিকটক ব্যবহারকারীদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে। যে কেউ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে প্রবেশ করে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বারসহ যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন।

টিকটকে ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা নেই বলেও তদন্তে উঠে আসে। এমনকি অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয় তথ্য চীনা প্রতিষ্ঠানগুলোকে সরবরাহের মতো গুরুতর প্রমাণও পান তদন্তকারীরা।

ইউরোপজুড়ে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করেন। বিপুল এই জনগোষ্ঠীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে প্রমাণ হওয়ার পরই টিকটককে বিশাল জরিমানার সিদ্ধান্ত হয়। তবে এর আগে এত বিপুল পরিমাণ জরিমানার মুখে কখনোই পড়েনি সংস্থাটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026