1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

মারা গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক

মারা গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে আজ বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

কাজী হায়াৎ বলেন, ‘সোহানুর রহমান সোহান মারা গেছেন, এটা সত্য।

স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। উত্তরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। আমি শুটিং স্পট থেকে উত্তরায় যাচ্ছি।’
গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর এক দিন পরেই মারা গেলেন সোহানুর রহমান সোহান।
কাজী হায়াৎ বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি তিনি।


শিবলী সাদিকের সহকারী হিসেবে সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো : ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026