1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ব্যবসায় ঝুঁকিপূর্ণ চ্যাটবট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

ব্যবসার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চ্যাটবট ব্যবহারে সাইবার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির কর্মকর্তারা বলছেন, চ্যাটবট বিভিন্ন ক্ষতিকর কাজে প্রলুব্ধ করতে পারে বলে গবেষণায় বেশি বেশি দেখা যাচ্ছে, এমনকি চ্যাটবটকে বিভ্রান্ত করে অননুমোদিত লেনদেনও সম্ভব।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সেন্টার (এনসিএসসি) বুধবার প্রকাশিতব্য বেশ কয়েকটি ব্লগ পোস্টে এ বিষয়ে সতর্ক করেছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) নামে চ্যাটবটে মানুষের মতো কথোপকথন সৃষ্টিকারী অ্যালগরিদমের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা সমস্যাগুলো সমাধানের চেষ্টায় রয়েছেন বিশেষজ্ঞরা। চ্যাটবটের মতো এআইভিত্তিক টুল ব্যবহার বৃদ্ধির ফলে ইন্টারনেট সার্চ কমে গেছে এবং গ্রাহকসেবা ও কলসেন্টারে কর্মসংস্থান কমে গেছে। এসব মডেল ব্যবসার অন্যান্য উপাদান ও পরিষেবার সঙ্গে যুক্ত হলে নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে বলে এনসিএসসি সতর্ক করেছে। চ্যাটবটগুলোকে ভুল নির্দেশনা দিয়ে টুলটির নিজস্ব সিস্টেমকে বোকা বানানোর উপায় খুঁজে পেয়েছে গবেষকরা। উদাহরণস্বরূপÑ ব্যাংকে কোনো এআই চ্যাটবট যুক্ত হলে হ্যাকার যথাযথ কাঠামোয় প্রশ্ন করে বিভ্রান্ত করে অননুমোদিত লেনদেন করতে পারবে।

পরীক্ষামূলক সফটওয়্যার চালুর কথা উল্লেখ করে এনসিএসসি বলছেÑ যেসব প্রতিষ্ঠানে এলএলএম মডেলভিত্তিক এআই ব্যবহার করে পরিষেবা দেওয়া হয়, তাদের সতর্ক থাকতে হবে। যেমনÑ বেটা ভার্সনে কোনো পণ্য বা লাইব্রেরি কোড ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হয়। এই টুলের ওপর পুরোপুরি ভরসা করা ঠিক হবে না। এ টুলটি যেন অননুমোদিত লেনদেন না করতে পারে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026