1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

অ্যাপের মাধ্যমে নম্বর ক্লোন প্রতারকের ফোনে ছাড়া পায় মতিঝিল থানার দুই আসামি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সুপারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন নম্বর ক্লোন করে প্রতারণা করাই ইমরান হোসেন হীরার কাজ। কয়েকদিন আগে সে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (প্রশাসন) সরকারি নম্বর ক্লোন করে মতিঝিল থানায় গ্রেপ্তার দুই আসামিকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। থানা থেকে ছাড়া পেলে তাদের (আসামি) কাছে সে টাকা দাবি করে এবং হুমকি দেয়।

মামলার তদন্তে নেমে প্রতারক হীরাকে গত শনিবার বরিশাল বাকেরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল সোমবার ডিএমপির ডিবি কম্পাউন্ডে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ।

তিনি বলেন, হীরা একজন পেশাদার প্রতারক। সে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শী। ইন্টারনেট ব্যবহার করে সে বিভিন্ন মোবাইল অ্যাপের ব্যবহার সম্পর্কে ভালো ধারণা রাখত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নম্বর ক্লোন করতে বিশেষ অ্যাপ ব্যবহার করত। থানার ওসি ও ডিউটি অফিসারকে ফোন দিয়ে আসামিদের ছাড়িয়ে নিত। হীরার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি জানায়, হীরা সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নম্বর ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বারদের কাছে ফোন করত। উন্নয়ন কাজের বরাদ্দ হয়েছে জানিয়ে সরকারি ফি বাবদ টাকা জমা দিতে বলত। তাকে মতিঝিল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026