1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিয়ুসের টানা তিন ম্যাচে গোল: ব্রাজিলের হেক্সা মিশনের পালে নতুন হাওয়া জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প ১৭ ব্যবসা সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে, মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য অর্থমন্ত্রীর স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা চুক্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ জুনের প্রথম ২৩ দিনে এলো ২২৩ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধির ধারা অব্যাহত মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫১ জন বাংলাদেশি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। তাদের অনেকে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দেশের উদ্দেশে রওনা হন লিবিয়ায় আটকে পড়া এসব বাংলাদেশি প্রবাসী।

রওনা দেওয়ার আগে তাদের সঙ্গে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে সাক্ষাৎ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন। বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর প্রণোদনা এবং প্রবাসীদের সার্বজনীন পেনশনের আওতায় আনার বিষয়টি তাদের জানান। এ ছাড়া অবৈধ অভিবাসনের ঝুঁকি তুলে ধরে তাদের এ পথ পরিহার করার উপদেশ দেন। অবৈধ অভিবাসন প্রতিরোধে সচেতনতামূলক প্রচারে অংশ নিতে তাদের আহ্বান জানান রাষ্ট্রদূত।

গত ৩১ জুলাই দূতাবাসের সহযোগিতায় লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ১৩১ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026