1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

 ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে (শেষ ৩২) জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই গ্রুপ থেকে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে পরের পর্বে উঠেছে মরক্কো। ৩ ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়ের পয়েন্ট সমান ৭ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করেছে সেলেসাওরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলকে। ‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেনের মধ্যে যেকোনো একটি দলের ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রানার্সআপ হওয়া মরক্কোকে মোকাবেলা করতে হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলটির।

ম্যাচের শুরু থেকেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটেই স্কটিশ ডিফেন্সের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার একটি পাস ব্লক করে দেন তরুণ উইঙ্গার রায়ান। সেখান থেকে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ২২ মিনিটে আবারও স্কটিশ ডিফেন্ডার হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। তবে রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি যাচাই করে ভিনিসিয়ুসের ফাউলের কারণে গোলটি বাতিল ঘোষণা করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করা গোলটি আনেন ভিনিসিয়ুস জুনিয়র। ডান দিক থেকে ব্রুনো গুমাইরেসের বাড়ানো ক্রসে ফাঁকা অবস্থানে থাকা ভিনিসিয়ুস হেডের সাহায্যে বল জালে জড়ান। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আক্রমণের ধারা বজায় রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৬১ মিনিটে স্ট্রাইকার মাথেউস কুনহা স্কোরলাইন ৩-০ করেন। ম্যাচের ৭৬ মিনিটে কুনহার পরিবর্তে দীর্ঘ ৩২ মাস পর ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচের শেষ দিকে স্কটল্যান্ড গোল পরিশোধের একটি সুযোগ পেলেও ব্রাজিলের রক্ষণভাগ তা সফলভাবে প্রতিহত করে। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026