1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিয়ুসের টানা তিন ম্যাচে গোল: ব্রাজিলের হেক্সা মিশনের পালে নতুন হাওয়া জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প ১৭ ব্যবসা সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে, মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য অর্থমন্ত্রীর স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা চুক্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ জুনের প্রথম ২৩ দিনে এলো ২২৩ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধির ধারা অব্যাহত মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা

বিমানবন্দরে ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানাবেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন শেষে আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ফরাসি রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেবেন। দুই নেতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে বিদায় জানাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ৯ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে যাবেন। সেখান থেকে দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন তিনি।

এর আগে সর্বশেষ ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেন। এরপর দেশটির আর কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসেননি। ফলে প্রায় ৩৩ বছর পর কোনো ফরাসি প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026