1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার সৌদি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই না দেওয়ার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত: দেশজুড়ে জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ: মেক্সিকো বিমানবন্দরে ইরানের ফুটবল অধিনায়ক ও সহকারী কোচকে আটক ভিনিসিয়ুসের টানা তিন ম্যাচে গোল: ব্রাজিলের হেক্সা মিশনের পালে নতুন হাওয়া জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প ১৭ ব্যবসা সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে, মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য অর্থমন্ত্রীর স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা চুক্তি

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৬।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের দায়ে ২০ বাংলাদেশিসহ ৩৬ জনকে আটক করেছে দেশটির পুত্রজায়ার ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন।

স্থানীয় সময় রবিবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

জেআইএম থেকে বলা হয়, গত ৩০ আগস্ট জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে দেশটির কোটা বাহরু এক্সপ্রেস বাস স্টেশন থেকে কুয়ালালামপুরগামী একটি বাসে উঠা ৩২ পুরুষ ও চার নারীসহ মোট ৩৬ জন বিদেশিকে কুয়ালালামপুরের বাস টার্মিনাল থেকে আটক করা হয়।

এ অভিযানে অপারেশন টিম ইস্ট কোস্ট হাইওয়েতে এসব বিদেশি নাগরিককে বহনকারী তিনটি পৃথক এক্সপ্রেস বাসকে ট্র্যাক করতে সক্ষম হয় এবং কুয়ালালামপুরের বাস টার্মিনাল টিবিএস পর্যন্ত বাসগুলোকে অনুসরণ করে।

আটক ব্যক্তিদের মধ্যে ২০ জন বাংলাদেশি এবং ১৯ থেকে ৪৫ বছর বয়সী ১৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আটক ব্যক্তিদের পাসপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, তাদের কারো পাসপোর্টে কোনো বৈধ ইমিগ্রেশন বিভাগের স্ট্যাম্প ছিল না। এমনকি দেশটিতে ঢোকার কোন ট্রাভেল ডকুমেন্ট ছিল না। এদের কয়েকজনের পাসপোর্টের অতীত রেকর্ডে দেখা গেছে, তারা মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত ছিলেন।

জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ জানিয়েছেন, মানবপাচার চক্রের সদস্যরা অবৈধ পথে চোরাচালানের আগে প্রতিবেশী দেশগুলো দিয়ে তাদের নিজ দেশ থেকে মালয়েশিয়ায় বিদেশিদের নিয়ে আসে। এরপর অভিবাসন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে গণপরিবহন ব্যবহার করে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিয়ে তাদেরকে অবৈধভাবে কাজ দেয়া হয়।

মানবপাচার চক্রের সদস্যরা বিদেশিদের কাছে থেকে মালয়েশিয়ায় ঢোকার জন্য ১০ হাজার রিঙ্গিত করে নিয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর অধীনে অপরাধের সন্দেহে বিদেশিদের আটক করে তদন্তের জন্য সেলাঙ্গর রাজ্যের সেমেনাইহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026