1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার সৌদি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই না দেওয়ার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত: দেশজুড়ে জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ: মেক্সিকো বিমানবন্দরে ইরানের ফুটবল অধিনায়ক ও সহকারী কোচকে আটক ভিনিসিয়ুসের টানা তিন ম্যাচে গোল: ব্রাজিলের হেক্সা মিশনের পালে নতুন হাওয়া জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প ১৭ ব্যবসা সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে, মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য অর্থমন্ত্রীর স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা চুক্তি

ভাতায় যত দুর্নীতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় সরকার দেশের বয়স্ক জনগোষ্ঠী, বিধবা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতি বছর বাজেটে অর্থ বরাদ্দ রাখলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন উপকারভোগী। বাংলাদেশ প্রতিদিনের সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব ভাতা প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, প্রতি মাসে সরকারের বরাদ্দকৃত বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা পাওয়ার জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে। এ জন্য তাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে ঘুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে পছন্দের লোকদের ভাতা কার্ড দিচ্ছেন। ভাতার অনলাইন আবেদনের জন্য ভাতাভোগীর কাছ থেকে আদায় হচ্ছে অতিরিক্ত অর্থ। একজন বিধবাকে মৃত দেখিয়ে তার ভাতা কার্ড বিক্রি করে দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে দিতে হচ্ছে অবৈধ অর্থ। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, স্বজনপ্রীতির কারণে ভাতার প্রকৃত উপকারভোগীরা আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন। সরকারকে এ জন্য স্থানীয় প্রশাসনকে তৎপর করতে হবে। প্রশাসনের একাংশ এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের পরিচয় ও অবস্থানের ঊর্ধ্বে থেকে জবাবদিহি নিশ্চিত করতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026