1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্তের পদ্ধতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

প্রযুক্তির উন্নয়নের ব্যাপকতার কারণে জীবনমান এতটাই সহজ হয়েছে, অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেয়া যায়- দূরত্ব, সময় ও রুট। আপনার সার্চ করা স্থানটির ঠিকানা কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে, যার ফলে খুব সহজেই আপনি সেটি খুঁজে পান। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে যুক্ত থাকে না। অনেকেই নিজের বাড়ি, এলাকা, অফিসসহ বিভিন্ন জায়গা ম্যাপে যুক্ত করে নেন, এতে সহজেই ওই ঠিকানায় যে কারও পৌঁছানো সহজ হয়।

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপের কারণে বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর কারও কাছে অচেনা নাই। ঘরে বসেই গুগল ম্যাপের মাধ্যমে ঘুরে আসা যাচ্ছে বিশ্বের বিভিন্ন স্থান। এবার আসুন জেনে নেয়া যাক, নিজের বাড়ি বা পছন্দমতো লোকেশন গুগল ম্যাপে যুক্ত করার নিয়ম।

কাজটি খুব যে কঠিন তা নয়, সহজেই করা যায়। নিজের বাড়ি, দোকান কিংবা প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপে যুক্ত করলে কাউকে নিজের বাড়ি চেনাতে হবে না। গুগলেই তিনি লোকেশন দেখে পৌঁছাতে পারবেন।

আরও পড়ুন: এআইয়ের সাহায্যে নতুন রূপে গুগল

শুরুতে গুগল ম্যাপ অ্যাপটি আপনার মোবাইল ফোনে সাইন ইন করুন। এরপর কন্ট্রিবিউশন অপশন থেকে মিসিং প্লেস অপশনটিতে ক্লিক করুন। এরপর উপরের নামের ঘরে বাড়ির যে স্থানটি যুক্ত করতে চান, সেই নামটি দিন। এরপর চাইলে বাড়ির ছবি যুক্ত করতে পারেন। প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করুন।

লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার ঠিকানাটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও ২৪ ঘণ্টার আগেই ঠিকানাটি গুগল ম্যাপে যুক্ত হয়ে যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026