1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

প্রযুক্তির উন্নয়নে সউদীর সঙ্গে কাজ করতে পারে বাংলাদেশ।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নে সউদী আরবের সঙ্গে একযোগে কাজ করতে পারে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সউদী নেতৃত্বাধীন ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যপদ গ্রহণে কাজ করছে, যাতে সউদী আরবের সঙ্গে আগামী দিনে ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, যাতে দুই দেশই উপকৃত হতে পারে। বৃহস্পতিবার রিয়াদে সউদী ডেটা অ্যান্ড এআই অথোরিটিতে সউদী আরবের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হকের সঙ্গে মতবিনিময়কালে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মো. আবুল হাসান মৃধা এসব কথা বলেন।
এ সময় এহসান হক বলেন, সউদী আরব কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ইতোমধ্যেই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ২০৩০ সালের মধ্যে সউদী ভিশন বাস্তবায়নের পাশাপাশি সউদী আরব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ার লক্ষ্যে কাজ করছে। সউদী আরবের নতুন মেগা প্রকল্প ও জাতীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার নিয়ে কাজ শুরু করেছে। আগামী দিনে এ সেক্টরে সউদী আরব নিজের ব্যাপক উন্নতি প্রত্যাশা করছে। তিনি আরও বলেন,বাংলাদেশ থেকে অভিবাসী কর্মীরা সউদী আরবে আসার পূর্বে আরবি বা ইংরেজি ভাষা কিছুটা শিখে আসলে এবং যেকোনো কারিগরি দক্ষতা অর্জন করে আসলে ভালো চাকরি পাওয়া সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তরুণদের প্রশিক্ষিত করা সম্ভব হবে। আগামী দিনে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখবে। এসব ক্ষেত্রে সউদী ডেটা অ্যান্ড এআই অথোরিটির সাথে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে। সভায় দূতাবাসের মিনিস্টার এস এম রাকিবুল্লাহ ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026