1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর চরম স্বাস্থ্যঝুঁকিতে মা, বিশেষায়িত হাসপাতালে ভর্তি অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন

৪৫ বছরের কঠিন চ্যালেঞ্জে বিএনপি আন্দোলন করে নিজেদের অবস্থান ফিরিয়ে আনা, দলের শৃঙ্খলা ধরে রেখে পছন্দের সরকারে ভোট করা শফিউল আলম দোলন ও শফিকুল ইসলাম সোহাগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

আজ পয়লা সেপ্টেম্বর, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি গঠন করেন। তবে প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে দলটি। বিএনপির সামনে এখন কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জ। সরকারের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় দলটির প্রধান চ্যালেঞ্জ।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, রীতিমতো অস্তিত্বের লড়াই করছেন তারা। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নিজেদের পছন্দের নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে লড়াই করছে রাজপথের এই বিরোধী দলটি। সমমনা রাজনৈতিক দল ও জোট নিয়ে ঘোষণা করেছে সরকার পতনের এক দফা যুগপৎ আন্দোলন। এর মাধ্যমে ক্ষমতাসীন সরকারের অবস্থান নড়বড়ে করে নিজেদের শক্তিশালী অবস্থান ফিরিয়ে আনতে চায়। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপির প্রধান চ্যালেঞ্জ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা। এজন্য দরকার একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। আর এটা বর্তমান ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই সম্ভব নয়। সেজন্যই আমরা সরকার পতনের যুগপৎ এক দফা আন্দোলন করছি। দেশের জনসাধারণও এতে যুক্ত হয়েছে। আমাদের উন্নয়ন সহযোগী তথা আন্তর্জাতিক বিশ্বও বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশীদারিমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026