1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর চরম স্বাস্থ্যঝুঁকিতে মা, বিশেষায়িত হাসপাতালে ভর্তি অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন

সোহরাওয়ার্দীতে আজ ছাত্রলীগের সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিবেদক

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ছাত্র সমাবেশ করবে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্রলীগ ঘোষণা দিয়েছেÑ এ সমাবেশে তারা অন্তত পাঁচ লাখ শিক্ষার্থীর সমাগম ঘটাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এ সমাবেশ করবে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রথমে ৩১ আগস্ট সমাবেশ করার ঘোষণা দেওয়া হলেও পরে তা পিছিয়ে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

ছাত্র সমাবেশের বিষয়ে জানাতে গতকাল সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এতে নেতারা জানান, স্মরণকালের সর্ববৃহৎ এ মহাসমাবেশে সারাদেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করবেন। একই সঙ্গে এই ছাত্র সমাবেশ থেকে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবেন।

সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ১০টি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ। এগুলো হলোÑ শৃঙ্খলা বজায় রাখতে হবে; বিশৃঙ্খলা ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ; সমাবেশে প্রবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলা; সমাবেশস্থলে কোনোভাবেই ব্যানার নিয়ে প্রবেশ না করা; স্বেচ্ছাসেবকদের সরবরাহকৃত উপকরণের বাইরে কোনো পতাকা বা ফেস্টুন না আনা; দ্রুত সমাবেশস্থলে প্রবেশ করা; সমাবেশস্থল

থেকে বাইরে না যাওয়া; শারীরিক যে কোনো সমস্যায় মেডিক্যাল ক্যাম্পে যোগাযোগ করা; সমাবেশস্থল ও আশপাশের এলাকার পরিবেশ-পরিচ্ছন্নতা নিশ্চিতে সতর্ক থাকা এবং জনদুর্ভোগ পরিহারের পাশাপাশি যানজট সৃষ্টি না করার ক্ষেত্রে সচেতন থাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026