1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর চরম স্বাস্থ্যঝুঁকিতে মা, বিশেষায়িত হাসপাতালে ভর্তি অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন

জোহানেসবার্গে বহুতল ভবনে আগুন, মৃত ৫২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২০ বার দেখা হয়েছে

সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানা গেছে।

 

বুধবার রাতে আগুন লাগে জোহানেসবার্গের ওই বহুতল ভবনে। ঘটনাস্থলে পৌঁছেছে দেশটির দমকল এবং বিপর্যয় মোকাবেলা দল।

জোহানেসবার্গের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত ৫২ জন মারা গেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’

প্রাথমিকভাবে প্রশাসনের তরফে টুইট করে বলা হয়েছিল, ১০ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভেতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রশাসন মৃতের সংখ্যা এক লাফে ২০ বলে ঘোষণা করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২।

বেসরকারি সূত্র জানাচ্ছে, এখনো পর্যন্ত ৫৭ জনের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৪৩ জন আহত হয়েছে। এখনো বহু মানুষ ওই ভবনে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। কিভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র : ডয়চে ভেলে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026