1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর চরম স্বাস্থ্যঝুঁকিতে মা, বিশেষায়িত হাসপাতালে ভর্তি অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন

ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনে একটি মিশনে যাওয়ার সময় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয় বলে সামরিক বাহিনী জানিয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী বুধবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রুশ নিয়ন্ত্রিত এলাকায় একটি মিশন পরিচালনা করার সময় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর দুটি এমআই-৮ হেলিকপ্টার কীভাবে এই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিল, তা সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভডা জানিয়েছে, ক্রামাতোর্সকে এই হতাহতের ঘটনা ঘটেছে। যেটি ডোনেটস্ক অঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত। গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, দুটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

জোড়া হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে গুলি করে ভূপাতিত করা হয়েছে, এমনটা সামরিক বা সংবাদ প্রতিবেদনে বলা হয়নি।
ইয়েভেন রাকিতা নামে ইউক্রেনের বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তার কারণে দুটি হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

সূত্র: আলজাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026