1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর চরম স্বাস্থ্যঝুঁকিতে মা, বিশেষায়িত হাসপাতালে ভর্তি অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন

‘হিলারি ক্লিনটনকে অনুরোধ ইউনূসের বিচার পর্যবেক্ষণ করে সমালোচনা করুন’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯৫ বার দেখা হয়েছে

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে বাংলাদেশে এসে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণের অনুরোধ করেছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

বুধবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। দুদক আইনজীবী আরও বলেন, শ্রম আদালতে আসলেই বুঝতে পারবেন তিনি শ্রমিকদের সাথে কি করেছেন। না দেখে সমালোচনা করাটা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি আপনি আসলে সর্বাত্মক সহযোগিতা করবো। আপনি যে কাগজপত্র চাবেন সব কাগজপত্র দিবো। শ্রম আদালত এবং হাইকোর্টের রায়ের কপি দেখাবো আপনাকে। সব কিছু দেখে পর্যবেক্ষণ করে আপনি আলোচনা-সমালোচনা করুন। না বুঝলে আপনি দুইজন এক্সপার্ট নিয়ে আসুন। তারপরে আপনি আপনার সিদ্ধান্ত দেন।

খুরশীদ আলম খান বলেন, কোন কিছু না জেনে না বুঝে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে পর্যবেক্ষণ দেয়া আমি মনে করি আপনার মত একজন বিশ্বনেত্রীকে মানায় না।

এর আগে এক টুইট বার্তায় হিলারি ক্লিনটন ইউনুসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ১৬০টির বেশি বিশ্বনেতার বিবৃতিটি সংযুক্ত করেন তিনি।

সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ অনেক বিশ্বনেতা ও নোবেলজয়ীর নাম রয়েছে। বিবৃতিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ জানান তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026