1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর চরম স্বাস্থ্যঝুঁকিতে মা, বিশেষায়িত হাসপাতালে ভর্তি অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন

দিনে গরম বাড়ার আভাস দিল আবহাওয়া অফিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮০ বার দেখা হয়েছে

দিনে গরম বাড়ার আভাস দিল আবহাওয়া অফিস

প্রতিনিধিত্বশীল ছবি
ভাদ্রের মাঝামাঝি এসে কয়েকটি জেলায় বইতে শুরু করেছে মৃদু তাপপ্রবাহ। সারা দেশেই দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগ, ফরিদপুর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং নীলফামারীর সৈয়দপুর এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে।

থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

মঙ্গলবার চুয়াডাঙা ও পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, বুধবার বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026