1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ২০১ বার দেখা হয়েছে

প্রতিনিধি, সটাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় তিন কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা বাজারের দক্ষিণ পাশের সড়কে (সখীপুর-সাগরদিঘি সড়ক) গাছ ফেলে এ হামলা চালানো হয়।

আহত চার পুলিশ সদস্যকে রাত দুইটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ব আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম হাসপাতাল ছেড়েছেন।

সখীপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন এখনো হাসপাতালে ভর্তি। রাত থেকেই উপজেলার বড়চওনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রাত ১২টার দিকে পিকআপ ভ্যান নিয়ে উপজেলার বড়চওনা এলাকায় টহল দিতে যায় পুলিশের একটি দল। বড়চওনা বাজার থেকে এসআই আইয়ুবের নেতৃত্বে পিকআপভ্যান নিয়ে টহল পুলিশের দলটি বড়চওনা বাজার থেকে আধা কিলোমিটার দক্ষিণে এলে সড়কে গাছ থাকায় গাড়ির গতি কমিয়ে আনা হয়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা (আনুমানিক ৫০-৬০ জনের একটি দল) লাঠি-সোঁটা নিয়ে ওই গাড়িতে হামলা করে। পিকআপটি ভাঙচুর করে। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। এ খবর সখীপুর থানায় পৌঁছালে উপজেলার বিভিন্ন স্থানে থাকা পুলিশের টহল বাহিনী বড়চওনার ঘটনাস্থলে গিয়ে ১৯টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত এসআই দয়াল সরকার। ছবি: ইকবাল গফুর
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত এসআই দয়াল সরকার। ছবি: ইকবাল গফুর
সখীপুর থানার ওসি জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে আহত চার পুলিশকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি আমির হোসেন অভিযোগ করেন, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগ নেতা আহত হওয়ার মামলার প্রধান আসামি কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকারের নেতৃত্বেই পুলিশের ওপর এ হামলা হয় বলে তিনি প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে আবদুল হালিম সরকারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বেলা ১১টার দিকে সখীপুর থানা আওয়ামী লীগের নেতৃত্বে বড়চওনা এলাকায় মিছিল-সমাবেশ করা হয়। সমাবেশে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান ও সখীপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মোহসিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।খীপুর, টাঙ্গাইল

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026