1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

অ্যাকাউন্ট যাচাইয়ের ধাপ আরো বাড়াবে জিমেইল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

ব্যবহারকারীর অ্যাকাউন্ট যাচাইয়ে বিভিন্ন নিরাপত্তা ধাপ যুক্ত করেছে জিমেইল। প্রতিনিয়ত বিভিন্ন আপডেট যুক্ত করার অংশ হিসেবে এবার ফরওয়ার্ডিং অ্যাড্রেস, ফিল্টার সংশোধনসহ আরো কিছু বিষয় যুক্ত করার কথা ভাবছে ই-মেইল পরিষেবা প্লাটফর্মটি। খবর দ্য ভার্জ।

সম্প্রতি দেয়া এক ব্লগপোস্টে গুগল জানায়, বাড়তি স্তর ব্যবহারকারীর ই-মেইলকে বিভিন্ন ত্রুটিপূর্ণ ব্যবস্থা থেকে সুরক্ষিত রাখবে। যা অজান্তেই বিভিন্ন ই-মেইল ফিল্টার করার বা সেগুলো নতুন কোনো ই-মেইল ঠিকানায় ফরওয়ার্ড করার সুযোগ পায়।

 

গুগলের পোস্ট অনুসারে, গুগল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এ বাড়তি স্তরগুলো ব্যবহার করবে। এগুলোর মধ্যে প্রথমে রয়েছে ফিল্টার। নতুন ফিল্টার তৈরি, আগে তৈরি কোনো ফিল্টার সংশোধন বা ফিল্টার ইমপোর্ট করার ক্ষেত্রে কাজ করা হবে।

এরপর রয়েছে ফরওয়ার্ডিং। অ্যাপের ‘পিওপি/আইম্যাপ’ সেটিং ও ‘ফরওয়ার্ডিং’ অপশন থেকে নতুন কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস যোগ করা। সবশেষে আইম্যাপে প্রবেশ। অ্যাপের সেটিং থেকে আইম্যাপে প্রবেশাধিকার সক্রিয় করা। ব্যবহারকারী এ সেটিং দেখতে পাবেন কিনা তা নিয়ন্ত্রণ করতে পারেন ওয়ার্কস্পেসের অ্যাডমিনরা।

ভার্জ বলছে, ব্যবহারকারী এসব সেটিংসে পরিবর্তন করতে চাইলে একে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করবে গুগল। আর এ বদল ব্যবহারকারী নিজেই আনতে চান কিনা, তা যাচাইয়ের চেষ্টা করবে। যাচাইকরণ ব্যর্থ হলে বা পুরোপুরি শেষ না করলে তিনি একটি সতর্কবার্তা পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারী জানতে পারবেন যে সিস্টেমে কিছু একটা গলদ হয়েছে।

নিজস্ব অ্যাকাউন্টে সুরক্ষার এ বাড়তি স্তর ব্যবহারের সুযোগ পাবেন ‘গুগল ওয়ার্কস্পেস’ ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকা গ্রাহকরা। তবে গুগল বলছে, ফিচারটি শুধু তারাই ব্যবহারের সুযোগ পাবেন, যারা পরিচিতি যাচাইয়ে গুগলের মেইল ঠিকানা ব্যবহার করেন। আর কেবল গুগলের পণ্যের বেলায় এ সুবিধা ব্যবহার করা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026