1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

অক্টোবরে যান চলাচল শুরু বঙ্গবন্ধু টানেলে খুলছে সম্ভাবনার দুয়ার জিডিপি প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ১৬৬ শতাংশ – অর্থনৈতিক কার্যক্রম বিস্তৃতির পাশাপাশি বিকশিত হবে পর্যটনশিল্প

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪১ বার দেখা হয়েছে

উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম টানেল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যান চলাচলের এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। সব ঠিক থাকলে ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করবেন।

বঙ্গবন্ধু টানেলকে মনে করা হচ্ছে পদ্মা সেতুর পর দেশের যোগাযোগ খাতের দ্বিতীয় বিপ্লব। এ টানেলের কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে কক্সবাজার পর্যন্ত বিনিয়োগের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। টানেল দিয়ে দেশের নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, মহেশখালীর অর্থনৈতিক হাব, বঙ্গবন্ধু অর্থনৈতিক জোনসহ পুরো দেশের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও সহজতর হবে। এতে অর্থনৈতিক কার্যক্রম বিস্তৃত হওয়ার পাশাপাশি বিকশিত হবে পর্যটনশিল্প। বাড়বে বিদেশি বিনিয়োগ। অর্থনীতিবিদদের মতে, টানেল চালু হওয়ার কারণে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ১৬৬ শতাংশ।

অর্থনীতিবিদ প্রফেসর ড. মইনুল ইসলাম মনে করেন, ‘বঙ্গবন্ধু টানেল অত্যন্ত দূরদর্শী একটি প্রকল্প। এ প্রকল্পের কারণে চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। বিনিয়োগের বিশাল সম্ভাবনা তৈরি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’ চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু টানেলের সার্বিক কাজ বলতে গেলে শেষ পর্যায়ে। টানেলের কাজের অগ্রগতি নিয়মিত পরিদর্শন করে তদারক করা হচ্ছে। গত সপ্তাহে সেতু বিভাগের সচিব এসে টানেল পরিদর্শন করেছেন।’ তিনি বলেন, ‘অক্টোবরে প্রধানমন্ত্রী টানেল উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের প্রস্তুতি চলছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026