1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

চাকরির সুযোগ সৃষ্টিতে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দেবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৮৫ বার দেখা হয়েছে

বিশ্ব ব্যাংক দ্রুত পরিবর্তনশীল পারিপাশ্বিকতায় বেশি পারিশ্রমিক ও গুণগত মানসম্পন্ন আরো অধিক চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ডেভেলপমেন্ট পলিসি অপারেশন সহায়তা দেবে।
আজ বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী, যুবক ও অস্বচ্ছল জনগোষ্ঠীসহ নাগরিকদের জন্য অধিক ও ভাল চাকরির সুযোগ সৃষ্টির বাধাগুলো দূর করতে বাংলাদেশকে শক্তিশালী এক কর্মপন্থা ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচিভিত্তিক কর্মসংস্থান উন্নয়ন ঋণ দেয়া হবে।
এতে বলা হয়, বাংলাদেশের বলিষ্ঠ অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও চাকরি সুযোগ সৃষ্টির গতি মন্থর হয়ে তা তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে চাকরির হার ২ দশমিক ৭ শতাংশ থেকে ১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।
বিশ্ব ব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন, বাংলাদেশ প্রবৃদ্ধি হার বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে অসাধারণ অগ্রগতি সাধন করেছে। তবে অর্থনৈতিক এই প্রবৃদ্ধির সঙ্গে চাকরি সৃষ্টির হার তাল মেলাতে পারেনি। বাংলাদেশের উচ্চ-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে অধিক ও উন্নত চাকরির সুযোগ একটি পূর্বশর্ত।
উৎপাদন খাতে বহুমুখিতায় অধিক হারে কর্মসংস্থান সৃষ্টিতে এই সংস্কার বিনিয়োগ পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের বাধা অপসারণ এবং শুল্ক ও বাণিজ্য সহায়তা আধুনিকায়নে সহায়তা করবে।
বিশ্ব ব্যাংকের লিড ইকোনোমিস্ট এন্ড টাস্ক টিম লিডার টমাস ফারোলি বলেন, এই কর্মসূচি শ্রমঘন কর্মকান্ডে বিনিয়োগ বৃদ্ধি, চাকরির গুণগত মানোন্নয়ন, ঝুঁকি সহনীয়তা বৃদ্ধি এবং চাকরিতে নারী, যুবক ও অভিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে। এতে বাজারভিত্তিক দক্ষতারও সৃষ্টি হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026